১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরামর্শ বিসিবির

সর্তকতা হিসেবে ও সুরক্ষা নিশ্চিতের জন্য প্রাণঘাতি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে লকডাউন শেষে সকল খেলোয়াড় ও কর্মচারীর কোভিড-১৯ পরীক্ষার পরামর্শ দিয়েছে বাাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, এজন্য পরীক্ষা করা জরুরি।

সাংবাদিকেদের দেবাশীষ বলেন, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীক্ষা করতে চাই। বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের লক্ষণ না থাকলেও, সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরক্ষার জন্য আমরা চাই তাদের পরীক্ষা করা হোক।’

বর্তমানে সরকারি ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে এবং তাদের নিজস্ব প্রোটোকল রয়েছে।

দেবাশীষ বলেন, ‘আমরা আশা করছি, বেসরকারিভাবে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেবে সরকার।’

গত ১৯ মার্চ থেকে বিসিবি সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেয় এবং এরপর বোর্ডের কর্মচারীদের বাসা থেকে কাজ করার সিদ্বান্ত নেয়।

বাংলাদেশে আজ পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১৯জন। মারা গেছে ১৮৬ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরামর্শ বিসিবির

প্রকাশিত : ০৯:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০