০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১১ জন করোনা শনাক্ত

রামেকের করোনা ল্যাবে পরীক্ষায় বুধবার (৬ এপ্রিল) ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এরমধ্যে সদর উপজেলায় ৩ জন, নাচোলে ৩ জন, ভোলাহাটে ২ জন এবং শিবগঞ্জ উপজেলা ১ জজন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

এবিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

এর আগে রাজশাহীজুড়ে করোনার প্রভাব বিস্তার করলেও চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজঞ্জ জেলা ছিল অনেকটায় ভিন্ন। এ দুটি জেলাতে দুজন করে মাত্র করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তবে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জে আরও একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়ার পরে বুধবার চাঁপাইনবাবগঞ্জেও সংখ্যা চার গুনেরও বেশি দাঁড়ালো ১১ জনে। ফলে চাঁপাইনবাবগঞ্জজুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে।

এরই মধ্যে নাচোলে এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার পর তিনি আত্মগোপন করেছেন। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে রাজশাহী বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে। গতকাল মঙ্গলবার  পর্যন্ত ছিল ১৫৩ জন। তবে বগুড়া ল্যাবের প্রতিবেদন পাওয়া গেলে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বগুড়ার ল্যাবে পরীক্ষা হচ্ছে এই অঞ্চলের করোনার হটজনে পরিণত হওয়া নওগাঁ, জয়পুরহাটের রোগীদের নমুনা পরীক্ষা। এছাড়াও বগুড়া সিরাজগঞ্জের নমুনাও পরীক্ষা হচ্ছে বগুড়াতে। এই চারটি জেলার মধ্যে এখন পর্যন্ত সিরাজগঞ্জ বাদে অন্য তিনটি জেলায় রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগী পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

চাঁপাইনবাবগঞ্জে ১১ জন করোনা শনাক্ত

প্রকাশিত : ১০:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০