শরীয়তপুরের ডামুড্যা উপজেলায়
লকডাউন না মেনে চায়ের দোকানে আড্ডা দিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ ব্যক্তিকে ৮ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ৬ মে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে ডামুড্যায় চলছে লকডাউন এবং বিনা প্রয়োজনে ঘড়ের বাহিরে না যাওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করে ব্যাপক প্রচারনা করা হয় এবং হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা মেনে চলার আহবায়ন করা হয়। তবে এই নির্দেশনা অমান্য করে কেউ কেউ বাড়ির বাইরে রাস্তায় ঘোরাঘুরি ও চায়ের দোকানে বসে আড্ডা দেন বিষয়টি স্থানীয় প্রশাসানের নজরে আসে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে পূর্ব ডামুড্যা ইউনিয়নের ২নং বাজার ও হাওলাদার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি এ প্রতিনিধিকে বলেন,আমি কিছুদিন হয় অসুস্থ তার পর যখন দেখলাম ডামুড্যার দারুল আমান ইউনিয়নে ৭ জন মানুষ করোনায় আক্রান্ত তখন নিজের দায়িত্ব বোধ থেকে অসুস্থ শরীর নিয়েই জনগনকে সচেতন করার জন্য অভিযান পরিচালানা করি। এরপর দণ্ডবিধির ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করারর কারনে ৬ টি মামলায় ৮০০ টাকা জরিমানা করা হয়।
এর পাশাপাসি স্থানিয় জনসাধারণ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা করা হয়। তিনি যানান জনসার্থে এঅভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ















