করোনা দূর্যোগকে উপেক্ষা করে নড়াইলের কালিয়ায় সদ্য খননকৃত আঠারোবাকি নদীর চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আলী খা (৪০) নামে একজন নিহতসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার চরবল্লাহাটি গ্রামে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা।
আহতরা ও পুলিশ জানায়, কালিয়া উপজেলার পূর্ব দক্ষিন সীমান্ত প্রবাহিত আটারোবাকি নদীর চর দখল নিয়ে ওই গ্রামের মৃত মসলেম ঠাকুরের ছেলে আজিজুল ঠাকুরের সাথে একই গ্রামের ওসমান খার ছেলে আলী খার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ওইদিন বিকাল ৪ টার দিকে আজিজুল খা ও তার সমর্থকরা বিরোধীয় চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আলী খা (৪০), নাসির খা (৫৫), শানাল খা (৩৮), জহুর মোল্যা (৬০) ও আজিজুল ঠাকুর (৪২) সহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত আলী খা সহ কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলী খা মারা যায়।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খানম বলেছেন, আলী খা নিহতের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
















