১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, পজিটিভ ১১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে,একই দিনে মোট আক্রান্তে সংখ্যা ১১ জন। গত বুধবার (৬ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি নিয়মিত করোনা আপডেটে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন সুত্রে জানা যায় পরীক্ষাগার থেকে ২৪ ঘন্টায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ১২ জন। এদের ১১জনই চট্টগ্রামের। এর মধ্যে মৃত্যুবরণকারী ৩ জন হলেনবাকলিয়ার রাহাত্তারপুলে মারা যাওয়া ব্যক্তিটির নাম আরমান হোসেন, বয়স ৭০ বছর।
চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থেকে মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল হালিম মিয়া। ৫৬ বছর বয়সী লোকটি ছিলেন বরিশালের ঝালকাঠির বাসিন্দা। অন্যদিকে চান্দগাঁওয়ে আরজু আকতার নামে ১৯ বছর বয়সী যে তরুণটি মারা গেছেন, তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সিভিল সার্জন জানান গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের বিআইটিয়াইডিতে মোট ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর ১২ টি পজেটিভ ও বাকী ১৭৮ টি নেগেটিভ।
গত ২৪ ঘন্টায় দুজন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এদের একজন সাগরিকা এলাকার ৫০ বছর বয়সী, অন্যজন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬৫ বছর বয়সী নারী। তাদের দুজনের নমুনা নেওয়া হয়েছে গত ৩০ এপ্রিল।
এছাড়া দামপাড়া ২জন এর মধ্যে পুলিশ লাইনের ৪৩ বছর বয়সী একজন পুলিশ সদস্য রয়েছে, বহদ্দারহাটে ৪০ বছর বয়সী একজন পুরুষ সাগরিকায় ১ জন। নগরের বাইরে সাতকানিয়ায় ১ ও সীতাকুণ্ডে ২ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
এর মধ্যে সাতকানিয়ায় ৫৭ বছর বয়সী একজন পুরুষ, সীতাকুণ্ডের ফকিরহাটে ৫০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। অপরজনের বয়স পাওয়া যায়নি। করোনা আক্রান্ত হওয়া অন্যজন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪৫ বছর বয়সী পুরুষ।
বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, পজিটিভ ১১

প্রকাশিত : ১২:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০