জেলার পৃথক স্থানে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে ৯১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একি প্রাইভেট কার ও এশটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। স্ব স্ব দপ্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় গত মঙ্গলবার ( ৫ মে) রাত ১০ টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক থেকে ৮০ হাজার ইয়াবাসহ বহিস্কৃত সেনা সদস্য আশরাফুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সাবেক সেনা সদস্য আশরাফুজ্জামান (৩০) ও গাড়ি চালক মো. রাসেল (৩৫)। তাদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা এলাকায়।
পুলিশ জানায় প্রাইভেটকার যোগে কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীতে প্রবেশের আগে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে এই ইয়াবা পায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুজ্জামান পুলিশকে জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, ‘করোনা পরিস্থিতিতে দক্ষিণ চট্টগ্রাম নগরীতে প্রবেশ ও বের হওয়ার উপর কড়াকড়ি আছে। এটা জেনে তারা মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৮০ হাজার ইয়াবা নিয়ে নগরীর ওপর দিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ দেখে আমাদের ফোর্স তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়।
অন্যদিকে জেলার পটিয়া থানাধীন চক্রশালা এলাকায় অভিযান চালিয়ে ১১ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭; মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৪৯৪) জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ মে) রাত ১০ টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে তাদের আটক করে। আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার পুর্বধলা থানার কোনাডহরা গ্রামের মোঃ আলী হোসেনের পুত্র মোঃ মামুন মিয়া (২৫), ময়মনসিংহ জেলার তারাকান্দি থানার গিটুরয়ারী গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র (ড্রাইভার) মোঃ আব্দুল মান্নান (৩০) ও একই থানার সানোয়া গ্রামের মোঃ আলেপ আলীর পুত্র (হেলপার) মোঃ রিপন (৩৫)।
র্যাব-৭ এর মিডিয় শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক















