কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ( ৭ মে ২০২০)বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাস প্রাদূর্ভাবের কারণে কর্মহীন অসহায় ৯০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যা আনন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় কুমিল্লা ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি), সুলতানপুর সেক্টর মেডিকেল অফিসার মেজর সৈয়দ মোদাচ্ছিরুল ইসলাম ও ২নং বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম ঠিকাদার এর নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় ত্রাণ সামগ্রী বিতরণ করেন খারেড়া বিওপি সদস্যরা। উপস্থিত ছিলেন, ৬ নং আনন্দপুর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃলিটন রেজা, আনন্দপুর ওয়ার্ড ত্রাণ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির,কাশেম মেম্ববার সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
















