সাতক্ষীরার তালায় মসজিদের মধ্যে গলাই ফাঁস দিয়ে বিলাত আলী মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার জেঠুয়া শেখ পাড়া জামে মসজিদে। মানুষিক ভাবে অসুস্থ্য বিলাত মোড়ল দীর্ঘদিন ধরে শারীরিক নানান অসুখে ভুগছিল। সে একই গ্রামের মৃত. খোদাবক্স মোড়লের ছেলে।
সংশ্লিষ্ট জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বৃদ্ধ বিলাত আলী মানুষিক ও শারীরিক নানান অসুখে ভুগছিল। বৃহস্পতিবার রাতে সেহেরী করে সে মসজিদে আসে। পরে সকালে মসজিদের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বৃদ্ধ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ















