১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চমেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

আগামী শনিবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে শুরু হচ্ছে করোনা পরীক্ষা ।

আজ বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ এ তথ্য জানান। উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে যে পিসিআর মেশিনটি দেওয়া হয়েছে তা ইতোমধ্যে ল্যাবে স্থাপন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) পরীক্ষামূলকভাবে কিছু টেস্ট করা হচ্ছে। আশা করছি আগামী শনিবার থেকে করোনার নমুনা পরীক্ষা করা যাবে। চট্টগ্রামে নমুনা জট কমাতে গত ৪ মে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে একটি পিসিআর মেশিন ধার দেয়া হয় চমেক হাসপাতালে। পরের দিনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেশিনটি হস্তান্তর করে। এর আগে গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ত্রুটি সারাতে ওই দিনই মেশিনটি ঢাকায় পাঠানো হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :

চমেকে করোনা পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

প্রকাশিত : ০৪:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০