শরীয়তপুরের ডামুড্যায় মামুন হাওলাদার (২২)নামে এক গাজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার ৭ মে সকালে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডামুড্যা বাস স্টান্ড থেকে ডামুড্যা থানার এসআই মোঃ ইস্রাফিল হাওলাদারের নেত্রীত্বে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৭ এপ্রিল রাত ৯ টার সময় পূ্র্ব ডামুড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনোয়ার হাওলাদারে বাড়ীতে স্থানিয় মাহবুব ফকির ও শামিমের সহযোগীয় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা ও গাজা বানানোর সরঞ্জাম উদ্ধার করে ডামুড্যা থানা পুলিশ।
ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মোঃ মেহেদি হাসান পিপিএম বলেন, গত ২৭ এপ্রিল পূ্র্ব ডামুড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনোয়ার হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাজা ও গাজা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাড়ীর লোকজন পালিয়ে যায়। পরবর্তীতে ডামুড্যা থানায় এক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, এতদিন গ্রেফতার কৃত মামুন হাওলাদার পলাতক ছিলেন আজ সকালে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
















