ফটিকছড়ি উপজেলায় কোভিট ১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধের লক্ষ্যে আজ ৭ মে ফটিকছড়ি উপজেলা শহিদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে এক”জরুরী সভায়” অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।
এর আগে, সংসদ ভান্ডারী উপজেলা পরিষদ মাঠে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার বাস পরিবহন শ্রমিক, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় এবং আনসার ভিডিপি সদস্যদের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, আমার দুঃখ লাগে এখনো পর্যন্ত ইসলামীক ফাউন্ডেশনের ২১৩ জন ইমাম-মুয়াজ্জিনের ৪ মাসের বেতন এখনো পাইনি। তিনি সরকারের কাছে তাদের বকেয়া বেতন দিয়ে দেওয়ার জোর দাবী জানান।
ভান্ডারী আরো বলেন, যদিও ১০ মে সরকারি নির্দেশে লকডাউন খোলার কথা আছে। তবে বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ে মাক্স পরতে হবে। যে ক্রেতা মাক্স না পরে বাজার করবে তাকে বাজার করতে দেওয়া হবে না। আর যে ব্যবসায়ী মাক্স না পড়ে ব্যবসা করবে তাকেও ব্যবসা করতে দেওয়া হবে না। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা এম সিরাজ দৌলা ও উপজেলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।
















