চট্টগ্রামের রাউজানে এক অগ্নিকান্ডে মো. হারুন নামে এক ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। (৭-মে) বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা লোকজন ফায়ার সার্ভিসকে খরর দেন।খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ভান চালক মো. হরুন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।















