চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ শিশুসহ ১৯ জনের শরীরে কোভিড-১৯ (করোনা) শনাক্ত হয়েছে। কিশোর ২ জন হলো একজন রাহাত্তারপুল মসজিদ এলাকার ১১ বছর বয়সী অন্যজন শুলকবহরের ১০ বছর বয়সী ।
১৯ জনের মধ্যে ১৮ জনই চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার আর ১ জন ভিন্ন জেলার। গত বৃহস্পতিবার (৭ মে) রাত ১১ টায় চট্টগ্রামের সিভিল সার্জ এই তথ্য নিশ্চিত করে বলেন গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৯৮টি নমুনা পরীক্ষা করে মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
চট্টগ্রামের বাইরের একজন নোয়াখালীর বাসিন্দা। নমুনার রিপোর্টের ফল পেতে পেতেই মারা গেলেন নগরীর সাগরিকা শিল্প এলাকায় ৬০ বছর বয়সী সগির আহমেদ নামের করোনা শনাক্ত একব্যক্তি। চট্টগ্রামে শনাক্ত ১৮ জনের মধ্যে ১৪ জনই নগরীর।
বাকি চারজনের তিনজনই লোহাগাড়ার, অপর একজন সাতকানিয়ার। চট্টগ্রাম মহানগরীর মধ্যে দক্ষিণ নালাপাড়া (বয়স ৩৫), শুলকবহর (বয়স ১০) ও কর্নেলহাট (বয়স ৫৭) এলাকায় এই প্রথম মিলেছে একজন করে নতুন করোনা রোগী। ঈদগাহ এলাকাও এই প্রথম দেখা গেল দুজন রোগী (বয়স ৩৫ ও ৩১)।
অন্যদিকে আবার যেসব এলাকায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল, তার মধ্যে রয়েছে— হালিশহর রামপুরা এলাকায় দুজন (বয়স ৫৫ ও ৩৮), এনায়েত বাজারে দুইজন (বয়স ৬০ ও ২৮), রাহাত্তারপুলে একজন (বয়স ১১), পাঁচলাইশে একজন (বয়স ৪০), সাগরিকায় একজন (বয়স ৬০), আকবরশাহ এলাকায় একজন ২৪ বছর বয়সী মহিলা এবং কোতোয়ালী এলাকায় একজন ৪৪ বছর বয়সী মহিলা। বাকী ৪ জনের দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এদের দুজন পুরুষ রোগী— বয়স যথাক্রমে ৩৭ ও ৪৫। অন্যজন পদুয়া এলাকার এক নারী। পাশের সাতকানিয়া উপজেলায়ও আবার পাওয়া গেল ৩৮ বছর বয়সী এক রোগী।
বিজনেস বাংলাদেশ / আতিক
















