০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আকবরকে নিয়ে লাইভে আসছেন মুশফিক

গত শনিবার (২ মে) মুশফিকুর রহীমের সঙ্গে ইন্সটাগ্রাইম লাইভে আড্ডা দিয়েছিলেন তামিম। এরপর একে একে লাইভে দেখা গেছে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, তাসকিন আহমেদদের। এর বাইরে নিজের ফাউন্ডেশনের পেজে কয়েকবার লাইভ সেশন করেছেন সাকিব আল হাসান।

এবার সে তালিকায় যোগ দিতে যাচ্ছেন গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুম থেকে বিশ্ব জয় করে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলি। যা নেতৃত্বে টাইগার যুবারা জিতেছিল বিশ্বকাপের শিরোপা।

আকবর আলিকে সঙ্গে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো লাইভে আসছেন মুশফিকুর রহীম। গত শনিবার তামিমের সঙ্গে লাইভ করার পর বৃহস্পতিবার দুপুরে তিনি একটি লাইভ সেশন করেছেন ডেইলি ক্রিকেট ফেসবুক পেজে। আর এবার তিনি লাইভে আসবেন আকবর আলিকে সঙ্গে নিয়ে।

যুব দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর ও জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের লাইভ সেশনটি হবে শনিবার রাত ১০টায়। যেখানে মুশফিকের ডাবল সেঞ্চুরি করা ব্যাটটির নিলাম প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়া হবে। একইসঙ্গে নিলামে তোলা হবে আকবর আলীর বিশ্বজয়ী জার্সিটিও।

মুশফিক-আকবরের এই লাইভ সেশন পরিচালনা করা হবে ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজের মাধ্যমে। শনিবার রাত ১০টা থেকে শুরু হওয়া নিলামটি চলবে আগামী বুধবার (১৪ মে) রাত ১০টা পর্যন্ত। এ নিলামসহ নানা বিষয়ে আড্ডা দিতেই লাইভে আসছেন মুশফিক ও আকবর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আকবরকে নিয়ে লাইভে আসছেন মুশফিক

প্রকাশিত : ০২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০