০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ফুলবাড়ীতে কৃষি বিভাগের কম্বাইন্ড হার্বেস্টার বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি অধিদপ্তরের ৫০ ভাগ ভুর্তুকিতে দেওয়া ২৮ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (কৃষিযন্ত্র) কৃষক লিটন সরকারের হাতে বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগে করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে,কৃষকের জমির পাকা ধান কাটার সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর অনুদানের এই কম্বাইন্ড হারবেস্টার (ধান কাটা মেশিন) কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার রাজারামপুর গ্রামের কৃষক লিটন সরকারের কাছে এই উন্নত কৃষিযন্ত্র হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তারসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদকি বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ বলেন,এই হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান একসাথে কর্তণ ও মাড়াই করা যাবে। এতে মাত্র ৪-৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকী দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :

ফুলবাড়ীতে কৃষি বিভাগের কম্বাইন্ড হার্বেস্টার বিতরণ

প্রকাশিত : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০