০৩:১২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রামে গত বৃহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার দুপুর পর্যন্ত দুটি ল্যাবে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস তথা কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে বিআইটিআইডি ল্যাবে ১৯৮টি নমুনা পরীক্ষায় ১৮ জনের নমুনায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এছাড়া সিভাসুর ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার দুপুরে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, ৬১ নমুনার মধ্যে ৪০টি পজিটিভ।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির নয়াদিগন্তকে জানান, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষায় মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন চট্টগ্রামের, একজন নোয়াখালীর।
চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে ১৪ জন নগরীর এবং চার জন উপজেলার। এছাড়া নগরীর সাগরিকা এলাকার ৬০ বছরের এক পুরুষের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৪০ জনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার দুপুরে প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, ৬১ নমুনার মধ্যে ৪০টি পজিটিভ। এর মধ্যে ৩৮ জন চট্টগ্রামের।
বাকি দুইজনের কক্সবাজারের একজন এসি-ল্যান্ড ও খাগড়াছড়ির একজন রয়েছেন। চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৭ জন, সীতাকুণ্ডের ৫ জন, হাটহাজারীর ১ জন ও বোয়ালখালীর ১ রয়েছেন।

ট্যাগ :

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত : ০৪:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০