চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. রাশেদুল আলমের নিজস্ব অর্থায়নে উপজেলা দুই কৃষি প্রধান ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি সবজি বিতরণ করেন।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলায় নাঙ্গলমোড়া ও গুমার্মদন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদকের হাতে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
চেয়ারম্যান রাশেদুল আলম বলেন, আমাদের নেতাদের কর্তব্য ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী ও এলাকাবাসীর খবর রাখা।আমার নিজস্ব অর্থায়নে গত বছর বন্যা কবলিত এই গুমানমর্দ্দনে ৮ টন চাল আমার ব্যাক্তিগত উদ্দ্যেগে বর্তমান চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
এই মহামারি দুর্যোগেও নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদকের হাতে এই খাদ্য সামগ্রী পাশাপাশি সবজি বিতরন করছি।
এই সময় উপস্থিত ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান মো:মজিবুর রহমান,যুবলীগ নেতা মো:রাশেদ,মো: মোক্তার হোসেন,ইউপি সচিব মো:আবু তৈয়বসহ আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই পর্যন্ত উপজেলা ১৪টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের প্রায় ৭হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।



















