দক্ষিন পুর্ব এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আরেকটি ডলফিন নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকার ছায়ারচর নামক স্থানে সকালের দিকে ডলফিনটিকে হত্যা করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। গত ২১ মার্চ ২৩তম ডলফিনের মৃত্যুর পর ১ মাস ১৮ দিনের মধ্যে এটি ২৪তম ডলফিনের মৃত্যু। ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে।
সংবাদ পাওয়ার সাথে সাথে আইডিএফ-এর কর্মী মিমু দাস এবং স্বেচ্ছাসেবক রওশনগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ডলফিনটি উদ্ধার করে গড়দুয়ারা এলাকায় নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর মাটি চাপা দেয়া হয়।
চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন ৫২ কেজি। গত ২১ মার্চ ২৩তম ডলফিনের মৃত্যুর পর ১৮ দিনের মধ্যে এটি ২৪তম ডলফিনের মৃত্যু। ডলফিনটিকে মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর কাটা হয়েছে। হত্যাকাণ্ডের এই চিহ্ন বিগত সময়ের মৃত ডলফিনগুলোর চেয়ে একটি নতুন ইংগিত বহন করে। ধারণা করা হচ্ছে কোন জেলের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেয়ার চেষ্টা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো:রুহুল আমিন বিপন্ন প্রাণী ডলফিন হত্যা প্রসঙ্গে বলেন, ঘটনাটা খুবেই মর্মাহত ও দু:খজনক। প্রশাসনের এতো নজরদারী থাকার শর্তেই কিভাবে হত্যা করল বোধগম্য হচ্ছে না। খবরটা শুনার পর হতে আমরা আমাদের তৎপরতা বাড়িয়েছি।আগামী তে আমরা আরও তৎপরতা বাড়াবো। প্রাণিবৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে দেখলে ডলফিনের এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’।
উল্লেখ্য হালদাতে প্রায় ১৬৬ টি ডলফিনের প্রজাতি আছে। এগুলো বিশ্বের অতি বিপন্ন প্রাণী। ডলফিন যে নদীতে ডলফিন থাকে বোঝা যায় যে সে নদীটা জীবন্ত। তাই ডলফিন চলে গেছে মাছেরও ক্ষতি হবে বলে মনে করেন গবেষক ও সংশ্লষ্টরা।



















