করোনা ভাইরাস মোকাবেলায় লালমনিরহাট শহরে গভীর রাতে নৈশ প্রহরীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন।
রাতে নিজেই শহরের বিভিন্ন মার্কেটের ৩০ জন নৈশ প্রহরীর কাছে গিয়ে এ খাদ্যসামগ্রী পৌছে দেন।
হঠাৎ কোনো প্রকার আগাম বার্তা না দিয়ে নৈশ প্রহরীদের কাছে খাদ্যসামগ্রী নিয়ে আসায় অত্যান্ত খুশি সকলেই। খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিলো চাল, চিনি ও সেমাই।
এ বিষয়ে পুরান বাজার কালীবাড়ি মার্কেটের নৈশ প্রহরী মোঃ সামছুল হক (৫৫) বলেন, “এত রাইতোত (রাতে) স্বপণ হামার খোজখবর নিবার আচ্ছে । খোজখবর নিয়া খাদ্যসামগ্রীর প্যাকেট দিয়া গেলো, দোয়া করি স্বপন ভালো থাকুক। আর এই রকম একটা মানুষ যদি হামার পৌরসভার মেয়র হইত তাহলে খুব ভালো হইত।
উত্তরা সিনেমাহল মার্কেটের নৈশ প্রহরী কফিল উদ্দীন (৬০) বলেন, আমরা খুব খুশি স্বপন বাবাজি আমাদের খোঁজখবর রাখছে। আল্লাহ্ স্বপনকে দীর্ঘজীবী করুক।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রথম থেকেই কাজ করছেন যুবলীগ নেতা রেজাউল করিম স্বপণ। তিনি ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় সাবান ,মাস্ক বিতরণ করেছেন। নিজ উদ্যেগেই বিরতিহীন ভাবে শহরের বিভিন্ন রাস্তা জীবাণু মুক্ত রাখতে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো অব্যাহত রেখেছেন। নিজ অর্থায়নে এখন পর্যন্ত ৭০০০ ( সাত হাজার) অসহায়, নিম্মবিত্ত, কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। শিশুদের মাঝে দুধ বিতরণ ও কর্মহীন মানুষদের জন্য ব্যাতিক্রমী সবজী বাজার খুলেছেন। যেখানে প্রতিদিন অসহায় গরীব দিনমজুর মানুষ গুলো ত্রানের পাশাপাশি কাচা সবজী নিতে আসছে। খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শান্তনু সরকার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ



















