০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গাজীপুরের পূবাইলে ২৪ কেজি মাদকসহ আটক ২; পিকআপ উদ্ধার

গাজীপুরে শুক্রবার ভোরে গাঁজা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মহানগরের পূবাইল থানার খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ২৪ কেজি গাজাঁ, একটি পিকআপ, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন পিরোজপুর জেলার ফজলুল হক হাওলাদারের ছেলে ফুয়াদ হোসেন ফরহাদ(৩৮) ও ময়মনসিংহ জেলার হারিজ মিয়ার ছেলে সোবা হোসেন শুভ(২৩)।
র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পূবাইল থানার খিলগাঁও এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পাশে  খিলগাও এলাকায় খোকন ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্যাকেটে ভর্তি ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও গাঁজা বিক্রির ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগ :

কক্সবাজারে ঝড় ও ভারি বর্ষণে কয়েক হাজার একর লবনের মাঠ ধ্বংস

গাজীপুরের পূবাইলে ২৪ কেজি মাদকসহ আটক ২; পিকআপ উদ্ধার

প্রকাশিত : ০১:২১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০