০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ফটিকছড়িতে চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে সেচ্ছাসেবকরা

চট্টগ্রামের ফটিকছড়িতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পড়া কৃষকদের সেচ্ছাশ্রমে ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সেচ্ছাসেবকরা। গত এক সপ্তাহ ধরে উপজেলার লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিনের নেতৃত্বে করোনা শ্রমিক সংকটে পড়া কৃষকদের দুই’,শ কানি (৮০ একর) জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় সেচ্ছাসেবকরা।

তারই ধারাবাহিকতায় ৮ মে (শুক্রবার)সকালে ৫ একর জমির ধান কাটা হয়। চেয়ারম্যানের নেতৃত্ত্বে সেচ্ছাশ্রমে কৃষকের ধান কাটতে এগিয়ে আসেন স্থানীয় কিছু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।অন্যদিকে সেচ্ছাশ্রমে ধান কেটে দেওয়ায় স্থানীয় আব্দুর রহিম নামে এক কৃষক সন্তুষ্ট প্রকাশ করে বলেন, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মেনে হাজারো মানুষ আমাদের কৃষকদের উপকারে কাজ করে যাচ্ছে।

দুর্দিনে যদি আমাদের এধরনের কাজের মাধ্যমে পাশে না থাকতেন তাহলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হতাম।তিনি স্থানীয় সেচ্ছাসেবক ও চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন বলেন,আমরা সমগ্র লেলাংবাসীর সহায়তায় এবং সেচ্ছায় অংশগ্রহণকারী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি ধান কাটা কার্যক্রমটি।

বিগত কয়েক সপ্তাহ ধরে এই কার্যক্রম বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে আসছে।আমি এধরনের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে কর্মসূচি সঠিক বাস্তবায়নে যারা আন্তরিক ভূমিকা পালন করেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, কঠিন দুর্দিনে কৃষকরা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং মারাত্মকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা যখন বিরাজ করছে তখন কৃষকের পাশে দাঁড়িয়ে সহযোগিতা স্বরুপ তাদের উৎপাদিত ধান কাটার কাজ ত্বরান্বিত করতে এধরনের উদ্যোগ গ্রহণ করেছি।

ট্যাগ :

কক্সবাজারে ঝড় ও ভারি বর্ষণে কয়েক হাজার একর লবনের মাঠ ধ্বংস

ফটিকছড়িতে চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে সেচ্ছাসেবকরা

প্রকাশিত : ০২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০