০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ভালুকায় করোনা আক্রান্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

ভালুকায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ রোগীর পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের পক্ষ থেকে ওই খাদ্য সহায়তা রোগীদের বাড়িতে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা। জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে প্রধানমন্ত্রী ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, ফলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিরাপদ দূরত্ব বজায় রেখে যার যার বাড়িতে বাড়িতে পৌছে দেওয়া হয়। এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ কামাল বলেন, ‘উপজেলার ধীতপুরে ১জন, হবিরবাড়ীতে ২ জন, বিরুনীয়ায় ১ জন ও পৌরসভার ০১ জন করোনা আক্রান্ত রোগীর পরিবারে এই বিশেষ মানবিক সহায়তা প্রেরণ হয়েছে। তারা সুস্থ না হওয়া পর্যন্ত পুরোপুরি আইসোলেশন নিশ্চিত করতে এই সহায়তা প্রদান করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীর পরিবার কোন ভাবেই যেন সামাজিকভাবে হেয় না হয় সে বিষয়ে আমরা সব সময় খেয়াল রাখছি।’

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ভালুকায় করোনা আক্রান্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশিত : ০২:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০