করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে একজন ব্যাংকার মারা গেছেন,আজ সোমবার বেলা ১১ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে বক্তিগত চলন্ত গাড়িতে তার মৃত্যু হয়।
এই ব্যাংকারের নাম জামশেদ হায়দার চৌধুরী,বয়স (৪৮) বছর। তিনি এন সি সি ব্যাংকের আগ্রাবাদ শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সর্বশেষ ২৮ এপ্রিল তিনি কর্মস্হলে উপস্হিত ছিলেন।
এই ব্যাপারে নিহতের ছোট ভাই জিয়া হায়দার এই তথ্য নিশ্চিত করে বলেন গত চার পাঁচ দিন ধরে আমার ভাইয়ের শরীরে কিছুটা জ্বর জ্বর অনুভব হচ্ছিল বিষয়টি সন্দেহজনক হলে পারিবারিক ভাবে আমরা করোনার টেষ্ট করানোর জন্য সিন্ধান্ত নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা করোনার টেষ্ট করাতে ব্যর্থ হয় পরে বিষয়টি ব্যাংকের ম্যানেজারকে অবিহিতও করেছি।
আজ সকালের দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে ১০ টার দিকে ফৌজদারহাট বিআইটিআইডি তে নিয়ে যায় সেখানে আমাদেরকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে আসার জন্য বলে আসার পথে ১১ টার দিকে গাড়িতে তার মৃত্যু হয়।
তার বাসা নগরীর চকবাজার থানার মেহেদীবাগের এ্যাম্বাসী বিল্ডিং এ। এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার ম্যানেজারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি পরে ডিএম তমাল কে ফোন করা হলে তিনি বলেন আমাদের একজন কলিগ মারা গেছেন বলে শুনেছি, তবে কি কারনে মারা গেছেন আমি কিছুই জানিনা, এ ব্যাপারে ব্যাংকের ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।



















