০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বাগেরহাটে ৩৫০ পরিবারের পাশে রুবেল হোসেন

ছবি- রুবেলের ফেসবুক থেকে নেয়া

ক্রিকেটার রুবেল হোসেন কয়েক দফা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন। করোনাভাইরাসের কারণে লকডাউন শুরু হলে জন্মস্থান বাগেরহাট থেকে বর্তমান ঠিকানা মিরপুরের কয়েকশ মানুষকে খাবার বিতরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার ভূমিকা পালন করতে দেখা গেছে এই টাইগার পেসারকে।

নতুন করে আবারও দুস্থদের মুখে হাসি ফোটালেন এই তারকা। ডান-হাতি এই বোলার বাগেরহাট শহরের সাড়ে তিনশ’ পরিবারের জন্য খাবার দিয়েছেন।

নিজের ফেসবুক পেজে রুবেল হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি ।

খাদ্য সামগ্রীর ছবি পোস্ট করে তিনি বলেন, ‘ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাগেরহাটে ৩৫০ পরিবারের পাশে রুবেল হোসেন

প্রকাশিত : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০