০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামে হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের আরো ৩ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীরর সহধর্মিনী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এর আগে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে বোরহানুল হাসান ছালেহীন। এই নিয়ে তাদের পরিবারে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।
ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) বিআইটিআইডির ল্যাব ইনচার্জ শাকিল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালেহীনের করোনা পজেটিভ পাওয়ার পর গতকাল চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা কালেকশন করা হয়। তার মধ্যে মিসেস হাসিনা মহিউদ্দিন, শাকী ও হারাধন নামে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
অপরদিকে মঙ্গলবার (১২ মে) বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল,উপমন্ত্রীর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনা পজিটিভ আসায় তিনি চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন। পর দিন ১১ মে ঢাকায় অবস্থানরত পরিবারের ১২ সদস্য এবং চট্টগ্রামে ৮ সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

চট্টগ্রামে হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের আরো ৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০২:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০