০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযান

কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশের অভিযানে ৩৩০ পিচ ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যানসহ চালক লিমনকে আটক করা হয়েছে।

মিরপুর থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আবুল কালামের নির্দেশে মালিহাদ ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ-এএসআই আরিফ ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার ১৩ মে সকালে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়া ডাঙ্গা পুলিশ চেক পোষ্ট এলাকায় একটি পিকআপ ভ্যান জব্দ করে। এ সময় পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৩০ পিচ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, ৪ প্যাকেট অর্থাৎ ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পিকআপ চালক লিমন (১৪) কে আটক করে পুলিশ। মাদকের মূল ব্যবসায়ীসহ ২ জন পালিয়ে যায।

আটক লিমন রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার লালন শেখ’র ছেলে। পালিয়ে যাওযা মাদক ব্যবসায়ীরা হলেন একই থানার রাজধারপুরের মাটির পাড়ার মাদক ব্যবসায়ী রুবেল এবং গাড়ীর মালিক ও মাদক ব্যবসায়ী শাফায়েত আলম । পুলিশ আরো জানায়, তারা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকার থেকে এই মাদক ক্রয় করে কুষ্টিয়া হয়ে রাজবাড়ী যাচ্ছিল। এ ব্যাপারে মিরপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের অভিযান

প্রকাশিত : ০৫:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০