০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কুমিল্লায় একই বাড়ির ৮ জনসহ ১২ জনের করোনা

কুমিল্লার একই বাড়ির আটজনসহ নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে।

বুধবার কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী  বিজনেস বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগর উপজেলার ১০ জন রয়েছেন। তাদের মধ্যে একই বাড়ির আটজনের করোনা শনাক্ত হয়েছে। আর অপর আক্রান্ত দুইজন নাঙ্গলকোট উপজেলার। আক্রান্ত ১২ জনের মধ্যে আটজন পুরুষ ও চারজন নারী।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট তিন হাজার ৯৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে তিন হাজার ৪৫৩ জনের। নতুন করে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে। ২৪ ঘন্টায় মোট ছয়জন সুস্থ হওয়ায় মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

কুমিল্লায় একই বাড়ির ৮ জনসহ ১২ জনের করোনা

প্রকাশিত : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০