০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়া মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পুন্ট্রি ইউনিয়নের পুন্ট্রি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রা হলেন- ওই এলাকার হেমন্ত চন্দ্র রায়ের মেয়ে শাপলা রানী রায় (৩৫) ও তার স্ত্রী সাবিত্রি রানী রায় (৫৫)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর নিজের বাড়ির বারান্দায় মা ও মেয়ে পরিষ্কার করছিল। এ সময় ভেজা কাপড় তুলতে গিয়ে হঠাৎ মেয়ে শাপলা রানী বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মেয়েকে বাঁচাতে মা সাবিত্রী দৌড়ে মেয়েকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

প্রকাশিত : ১১:০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০