সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানে চট্টগ্রাম জেলাজুড়ে এক দিনে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। এর অংশ হিসেবে লোহাগাড়া উপজেলায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন,লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,পদুয়া রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা মোঃ রিয়াদুর রহমান ভূঁইয়া, চুনতি রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা আবির হোসেন,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী,দক্ষিণ জেলা যুবদল নেতা আবু সেলিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব লোহাগাড়ার জহির উদ্দীন,লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম, লোহাগাড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার ১৬৮ টি বিদ্যালয়,৬ টি ইউনিয়ন পরিষদ,৩ টি মাদরাসা, ৩ টি ইউনিয়ন ভূমি অফিস ও চাম্বি লেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসব বৃক্ষ রোপন করা হয়।
ডিএস./





















