সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের, সাংগঠনিক সম্পাদক পদে ফরিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভূইয়াগাঁতী সমিতির নিজস্ব কার্যালয়ে ৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ।
সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. আবু হানিফ খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পান ২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পান ২৫ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মো. ইমরান হোসেন পান ২৪ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে মো. আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারে দ্বায়িত্ব পালন করেন আব্দুল মোত্তালেব সেখ, কমিশনার সচিব ছিলেন, আমিনুল বারী তালুকদার, সদস্য সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ। সকালে ভোট কার্যক্রম পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
ডিএস./





















