শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে হতদরিদ্র ২০০টি পরিবারের মাঝে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।সরকারের ত্রানের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের হতদরিদ্র ২০০ টি পরিবারের মাঝে চাল,ডাল,আলু, তৈল, লবণ বিতরণ করা হয়।
এ সময়ে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, এখন আমাদের সংকটের সময়। এ সময়ে সরকার নানা ভাবে সাহায্য সহযোগিতা করছে। সরকারের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















