০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সুনামগঞ্জে আরও ৫ জন করোনায় আক্রান্ত

সুনামগঞ্জে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন ।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১ জন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের মাছের ব্যবসায়ী, আরেকজন দিরাই উপজেলার বাসিন্দা। এছাড়া বাকী তিনজনের বাড়ি তাহিরপুর উপজেলায়। এরা সবাই গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টস কর্মী। এদের মধ্যে একজনের শরীরে দ্বিতীয় বারের মতো করোনারভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত হয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা বিশ্বম্ভরপুর উপজেলার ১ জন সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

সুনামগঞ্জে আরও ৫ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০১:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০