১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রোহিতের পর তামিমের লাইভে তিন টাইগার তারকা

তামিমের সঙ্গে থাকছেন মুমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসও

তামিম ইকবালের ফেসবুক লাইভ শো দেশ পেরিয়ে এখন আন্তর্জাতিক খ্যাতি পেয়ে গিয়েছে। শুক্রবার রাতে তামিম-রোহিতের আড্ডা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এদিন দুপুরে তামিম ঘোষণা দিয়েছেন নতুন অতিথি হিসেবে শনিবার একই সময়ে যোগ দিচ্ছেন তিন টাইগার ব্যাটসম্যান।

ফেসবুক পোস্টে জানানো হয়, বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক যোগ দিচ্ছেন তামিমের সঙ্গে। থাকছেন সৌম্য সরকার ও লিটন দাসও।

প্রথমে মুশফিকুর রহিম এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন তামিম। ভক্তদের আবদার রাখতে গিয়ে মাশরাফি বিন মুর্তজাসহ ফেসবুকে লাইভে আসেন দেশসেরা এই ওপেনার।

এরপর রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে এক সঙ্গে নিয়ে আড্ডায় মেতে উঠেছিলেন তামিম। অতিথি হয়েছিলেন সাবেকে তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

রোহিতের পর তামিমের লাইভে তিন টাইগার তারকা

প্রকাশিত : ০৫:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০