শরীয়তপুর – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর পরামর্শে ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে
করোনা দূর্যোগে গৃহবন্দী গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।
সাবেক ব্যাংকার নূরুল আমিন খান ও মের্সাস ইভা এন্টার প্রাইজের প্রোপাইটার মোঃ জুলহাস পেদার সমন্বয়ে ১৮০ টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
১৭ মে রবিবার সকাল ৯ টার সময় ইভা এন্টার প্রাইজের কার্যালয় হতে ১৮০ জনকে এ সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, সাবেক ব্যাংকার নুরুল আমিন খান,ব্যবসায়ী মোঃ জুলহাস পেদা ও আজিজ সরদার।
উক্ত সামগ্রী বিতরণের সময় তারা বলেন দেশের এ সংকটময় মুহুর্তে জননেতা নাহিম রাজ্জাক এমপি র পরামর্শে রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ করলাম।ভবিষ্যতে আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















