১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সুমন দত্তকে সন্ত্রাসীদের হত্যার হুমকি

চট্টগ্রাম জেলা ও পটিয়া আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সুমন দত্তকে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে। আইনজীবী সুমন দত্তকে বাসায় গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও পটিয়া আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানায়, আইনজীবী সুমন দত্ত ও তার পিতা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্তের উপস্থিতিতে উপজেলার মোজাফ্ফরাবাদ নিজ বাড়িতে গত ১১ মে রাত সাড়ে ১০টায় স্থানীয় মুজাফফরাবাদ এলাকার মৃত প্রমথেশ দত্তের পুত্র জয় প্রকাশ দত্ত (বাবুন), পশ্চিম মোজাফফরাবাদ এলাকার মৃত অহিভূষন সেনের পুত্র বিপ্লব সেনসহ ৪জন মিলে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় গত ১৪ মে পটিয়া থানায় অ্যাডভোকেট সুমন দত্ত জীবনের নিরাপত্তা চেয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে আইনজীবী সুমন দত্ত বলেন, এলাকার বেশ কিছুদিন ধরে মাদক, ইয়াবা, আসামাজিক কার্যকালাপের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ব্যক্তিরা মাদক সেবন করে মাতাল অবস্থায় হত্যার হুমকি দিয়েছে। বিষয়ে জয় প্রকাশ দত্ত রবিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন আইনজীবীর অভিযোগের স্বীকার করেছেন এবং অভিযোগ তদন্ত চলছে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সুমন দত্তকে সন্ত্রাসীদের হত্যার হুমকি

প্রকাশিত : ১২:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০