গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরো ৭৩ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হলো ৭৮৯ জন। গতকাল রোববার (১৭ মে) রা ১১ টায় নিয়মিত করোনা আপডেটে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।
তিনি জানান গত ২৪ ঘন্টায় কক্সবাজারসহ ৪ টি ল্যাবে মোট ৭৯ টি রিপোর্ট পজেটিভ এসেছে তার মধ্যে ৬ টি পুরাতন ও ৭৩ টি নতুন রোগী। সিভিল সার্জন জানান চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি তে ২৪৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪১টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ৪০ পজিটিভ টি ।
মহানগরে ২৩ টি নতুন ও ৩টি পুরাতন আর উপজেলায়-১৭ টির মধ্যে বোয়ালখালী-৪,সীতাকুণ্ড -৩ পটিয়া-৫ ও রাগুনিয়ার ৫ জন রয়েছে এবং ভিন্ন জেলায় ১টি। বাকী ২০৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU) তে মোট ৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১২ টি পজিটিভ যার সবগুলোই চট্টগ্রামের বাইরের জেলায়। আর ৭৫ টি রিপোর্ট নেগেটিভ। কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩৭; টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৬ টি পজিটিভ ও ৩১ টি নেগেটিভ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৩০ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৪টি পজিটিভের মধ্যে চট্টগ্রামের ৩৩ টি ও ভিন্ন জেলার ১ টি। এর মধ্যে ৩ টি রিপোর্ট পুরাতন রোগীর আর ৩১ টি চট্টগ্রাম মহানগর ও ২ টি উপজেলার রয়েছে। বাকী ৯৬ টি রিপোর্ট নেগেটিভ ।






















