১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

করোনায় প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য

করোনা ভাইরাস প্রতিরোধে জনসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) প্রাণ হারালেন। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

সোমবার (১৮ মে) পুলিশ সদরদপ্তর থেকে তার মৃত্যুর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি আজ সোমবার (১৮ মে) সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।

তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ বগুড়া পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৯ সদস্য করোনা যুদ্ধে জীবন দিলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনায় প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য

প্রকাশিত : ০১:১১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০