০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পুলিশের নারী পিএসআই’কে গলা কেটে হত্যা চেষ্টার প্রেমিক আটক

মাদারীপুরে পুলিশের নারী পিএসআই কে গলা কেটে হত্যা চেষ্টার জাকির ওরফে রনবীর কে সোমবার (১৮ মে) গভীর রাতে রাজধানীর হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ এপ্রিল রাতে লেকপাড় এলাকায় গলা কেটে হত্যার চেষ্টা করেন কথিত প্রেমিক জাকির হোসেন ওরফে রনবীর। দীর্ঘ ৪২ দিন পর আটক হয় এই কথিত প্রেমিক জাকির। তাহার আসল নাম বাদ দিয়ে বাতেন ও রনবীর হিসেবে পরিচয় দিয়ে আসতেন এই নারী পিএসআই’র কাছে। মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানায়, মোবাইল নাম্বার সংগ্রহ করে হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে মাদারীপুর সদর মডেল থানার পিএসআই অনিমা বাড়ৈর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জাকির। পরবর্তীতে জাকির বিয়ের প্রস্তাব দিলে অনিমা প্রতারণার বিষয়টি জানতে পারে। পরে অনিমা অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে গত ৫ এপ্রিল মাদারীপুর শহরের লেকেরপাড়ে ধারালো অস্ত্র দিয়ে অনিমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে জাকির ওরফে রনবীর। পুলিশ আরও জানায়, রনবীর পরিচয় দিয়ে রাজধানী ঢাকায় থাকাকালীন অবস্থায় অনিমার সাথে পরিচয় হয়। প্রতারক রনবীর ওরফে জাকিরের স্ত্রী ও এক সন্তান রয়েছে। মূলত অসৎ উদ্দেশ্যে অনিমাকে টার্গেট করে প্রতারণা করে জাকির। এ ঘটনায় ৬ এপ্রিল অনিমার বড় ভাই কপিল বাড়ৈ বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

পুলিশের নারী পিএসআই’কে গলা কেটে হত্যা চেষ্টার প্রেমিক আটক

প্রকাশিত : ০৯:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০