০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে ভোটসামগ্রী

কুমিল্লার ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে জেলার ১৭টি উপজেলার নির্ধারিত ভেন্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্রিফিং শেষে এসব সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

সকাল ১০টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রের জন্য সরঞ্জাম গ্রহণ করেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কুমিল্লায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ২৬ হাজারেরও বেশি সদস্য। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।পুরো জেলায় ৩ হাজার ৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এছাড়া ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র‍্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯ হাজার ৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসনের কঠোর তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কুমিল্লায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে ভোটসামগ্রী

কুমিল্লার ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী

প্রকাশিত : ০৪:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬