০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম।

চট্টগ্রাম-১৫ আসনটি সাতকানিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলাম চৌধুরী। নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

কে হবেন সাতকানিয়া–লোহাগাড়ার আগামী দিনের অভিভাবক তা নিয়ে ভোটারদের মাঝে কৌতূহল ও আগ্রহ বিরাজ করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের মোট ১২৬টি কেন্দ্রে ৫টি বুথের মাধ্যমে নির্বাচন সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা হলরুমে দায়িত্বরত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং
কর্মকর্তারা স্ব-স্ব কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সকাল ১০টা থেকে ১২৬টি কেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচন সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা আশা করছি আগামীকাল সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতকানিয়াবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে সক্রিয় রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

প্রকাশিত : ০৪:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬