০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

oplus_2

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুর বিভাগে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।রংপুর র‌্যাবর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

বুধবার(১১ফেব্রয়ারী)সকালে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে র‌্যাব একাধিক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবর উপ-অধিনায় সাইফুল ইসলাম বলেন, “আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়-সে লক্ষ্যে রংপুর বিভাগের ছয়টি সংসদীয় আসনে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।”তিনি জানান, প্রকাশ্য টহলের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা মাঠে কাজ করবেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা যায়।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যেন সহিংসতা সৃষ্টি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে র্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে।

রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক জানান,আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি ডিজিটালাইজড মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। এই মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব,অপপ্রচার ও উসকানিমূলক তথ্য শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটারদের উদ্দেশে র‌্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,“আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। আপনাদের নিরাপত্তার জন্য র‌্যাব সব সময় কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “এই দায়িত্ব পালনে প্রয়োজনে র‌্যাব জীবন দিয়ে হলেও কাজ করে যাবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবর একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের মাধ্যমে অপরাধীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নির্বাচন চলাকালীন এবং ভোট-পরবর্তী সময়েও নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর প্রস্তুতিতে রংপুর বিভাগে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বজায় থাকবে-এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

প্রকাশিত : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬