১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

চলতি মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বুধবার সকাল থেকে টঙ্গীর কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা এলাকার ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড কারখানা ও ইন্টার ফ্যাব ম্যানুফেকচারিং লিমিটেড শ্রমিকরা সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে।
টঙ্গীর সাতাইশ লস্কর পাড়া এলাকার আবিদ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে চলে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, বেতন বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তাদের বুঝিয়ে বেলা ১২ টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ / আতিক 

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০