করোনা প্রাদুর্ভাবে সরকারী নির্দেশনা অমাণ্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা মদনহাট ও চবি রেল ক্রসিং এলাকায় ৬টি কাপড়ের দোকানে তালা লাগিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০মে) এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:রুহুল আমিন। করোনা প্রাদুর্ভাবের হটস্পট এখন উত্তর চট্টগ্রামে হাটহাজারী। তবুও জনসাধারণকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছে উপজেলা প্রশাসন।
নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে প্রতিটা বাজারে। কাপড়ের দোকানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাওয়াই উপজেলা প্রশাসন নির্দেশ দিছে কাপড়ের দোকান বন্ধ রাখার।
তবুও থেমে নেই অসাধু ব্যাবসায়ীরা, চালিয়ে যাচ্ছে কাপড়ের ব্যাবসা। চবি রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৬টি কাপড়ের দোকান বন্ধ করে দেয়।
এসময় ৬ টি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের নির্দেশ অমান্য হচ্ছে কিনা যাচাইয়ে উপজেলার প্রতি এলাকায় অভিযান আরো জোরদার করা হবে বলে।
বিজনেস বাংলাদেশ / আতিক




















