০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নগরীতে অভিযানে বিভিন্ন অপরাধে ২৭হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বাগগোনাবাজার, হাইলেভেল রোড, চাঁনমারী বাজার লালখান বাজার, পাঠানটুলী বাজার ও টি এন্ড টি বাজার এলাকায় তদারকিমূলক অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ২০ মে বুধবার পরিচালিত হয়।
বেলা ১১টা হতে পরিচালিত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ পানীয়, অননুমেদিত রং, নকলচেরি ধ্বংস করা হয় একইসাথে ৩টি টিসিবি ট্রাকসেল পর্যবেক্ষণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, নকল চেরি, অননুমোদিত রং সংরক্ষণ করায় উপর্যুক্ত প্রতিষ্ঠানসমূহে জরিমানা করা হয়েছে। এসময় ভোক্তাসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়।
পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নগরীতে অভিযানে বিভিন্ন অপরাধে ২৭হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৮:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০