০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

আল্লামা সাখাওয়াত হোসেনের দাফন সম্পন্ন

চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, জমিউতুল মোদাচ্ছেরিন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সদস্য প্রখ্যাত ইসলামী গবেষক আল্লামা সাখাওয়াত হোসেনের নামাজে জানাজা গত মঙ্গলবার (১৯ মে) বাদে জোহর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত ইসলামী এই গবেষকের জানাজায় ইমামতি করেন মরহুমের ২য় পুত্র মারুফ চৌধুরী। মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও মরহুমের অসংখ্য ছাত্র অংশ নেন। একই দিন গাছবাড়িয়া কলেজ মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী মাসুদের পিতা চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা সাখাওয়াত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গত ১৯ মে সংবাদ পত্রে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক চেম্বার প্রেসিডেন্ট মোরশেদ মুরাদ ইব্রাহীম, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহজাবীন মোরশেদ, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, মাইজভান্ডরী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মুহাম্মদ দিলু, নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজা, সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক নুর আহমেদ মিঠু, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর সৈনিক পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

আল্লামা সাখাওয়াত হোসেনের দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৮:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০