১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রামগড়ে প্রধানমন্ত্রীর ত্রানের পঞ্চম ধাপে বিতরণ শুরু করে রামগড় পৌরসভা

বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নিজ নিজ গৃহে অবস্থান করা। নিজ গৃহে অবস্থান করার কারনে সাধারন মানুষ কর্মহীন হয়ে অভাব-অনটনে  মানবেতর জীবনযাপন করছে। এইসকল দিনমজুর কর্মহীন হয়ে পড়া অভাবগ্রস্থ  অসহায় মানুষের নিকট প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিচ্ছেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।
বৃহস্পতিবার (২১ই মে) খাগড়াছড়ি  জেলার    রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডে পঞ্চম দফায় চাল বিতরণের উদ্বোধন করেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।৫ ম দফায় পৌর এলাকার ২ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।
বিতরণের সময় মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন বলেন, চার দফায় ৪  হাজার পরিবারের মাঝে ৪০ মেট্রিক টন চাল বিতরণ শেষ করেছি । আজ নতুন করে ২৫ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। ঈদের আগেই  বিতরণ শেষ করার চেষ্টা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর  মোহাম্মদ শামিম , রামগড় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও  রামগড় পৌরসভার সংরক্ষিত আসন ২ এর  কাউন্সিলর কনিকা বড়ুয়া ও স্থানীয় সাংবাদিক বৃন্দ ।
ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রামগড়ে প্রধানমন্ত্রীর ত্রানের পঞ্চম ধাপে বিতরণ শুরু করে রামগড় পৌরসভা

প্রকাশিত : ১১:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নিজ নিজ গৃহে অবস্থান করা। নিজ গৃহে অবস্থান করার কারনে সাধারন মানুষ কর্মহীন হয়ে অভাব-অনটনে  মানবেতর জীবনযাপন করছে। এইসকল দিনমজুর কর্মহীন হয়ে পড়া অভাবগ্রস্থ  অসহায় মানুষের নিকট প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দিচ্ছেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।
বৃহস্পতিবার (২১ই মে) খাগড়াছড়ি  জেলার    রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডে পঞ্চম দফায় চাল বিতরণের উদ্বোধন করেন রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন।৫ ম দফায় পৌর এলাকার ২ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।
বিতরণের সময় মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন বলেন, চার দফায় ৪  হাজার পরিবারের মাঝে ৪০ মেট্রিক টন চাল বিতরণ শেষ করেছি । আজ নতুন করে ২৫ মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। ঈদের আগেই  বিতরণ শেষ করার চেষ্টা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর  মোহাম্মদ শামিম , রামগড় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও  রামগড় পৌরসভার সংরক্ষিত আসন ২ এর  কাউন্সিলর কনিকা বড়ুয়া ও স্থানীয় সাংবাদিক বৃন্দ ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান