০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নওগাঁয় আরও ৩ পুলিশ সদস্যসহ করোনা মোট শনাক্ত ৯২

নওগাঁয় নতুন করে আরও তিন পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২২ মে) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়। নতুন ৩জনসহ জেলায় করোনায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৯২ জনে। যার মধ্যে একজন ওসিসহ ১৬ জন পুলিশ সদস্য এবং পাঁচ চিকিৎসকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানাযায়।

নওগাঁ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে ২৪৪টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে চারজনের করোনা পাওয়া যায়। চারজনের মধ্যে একজন পুরোনো রোগী। দ্বিতীয় দফা পরীক্ষায় ওই একজনের আবারও করোনা পজিটিভ আসে। নতুন শনাক্ত তিনজনের সবাই পুলিশ সদস্য। ওই তিনজনের মধ্যে নওগাঁ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও অপর দুজন নওগাঁ পুলিশ লাইনসে সংযুক্ত কনস্টেবল।

সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান বলেন, পূর্বে সংক্রমিত পুলিশ সদস্যদের সংস্পর্শে আসায় নতুন তিন পুলিশ সদস্য শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।এ জন্যই তাঁদের মধ্যে সংক্রমণের হার বেশি। এছারাও তিনি সবাইকে বিশেষ কাজ ছারা সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

নওগাঁ জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)। জেলায় বর্তমানে করোনাভাইরাসে মোট সংক্রমিত ৯২ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনী।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নওগাঁয় আরও ৩ পুলিশ সদস্যসহ করোনা মোট শনাক্ত ৯২

প্রকাশিত : ০৩:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০