১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাণীনগরে মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলার তালিকাভুক্ত ৪২৩টি মসজিদের ইমাম ও সভাপতির নিকট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রত্যেক মসজিদের অনুকূলে নগদ ৫০০০ টাকা করে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মোহাম্মদ মুসা প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন এই সংকটময় সময়ে আসন্ন ঈদুল ফিতরের নামাজ ঘরে বসেই আদায় করতে হবে। তাই প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদে এই অর্থ প্রদান করেছেন। আসুন সবাই মিলে সরকারের বেধে দেওয়া নিয়ম-কানুনগুলো ঘরে বসেই পালন করি আর করোনা ভাইরাসকে জয় করি।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

রাণীনগরে মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

প্রকাশিত : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০