নগরীর চান্দগাঁও থানার মোহরা ৫নং ওয়ার্ড কার্যালয়ের সভাকক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে এক আলোচনাসভা এবং ঈদ-উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বঙ্গবন্ধু ছাত্র-যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ-বস্ত্র উপহার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ছাত্র-যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
জানা যায়, শারীরিক অসুস্থতাজনিত কারণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেতে পারেননি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ইমদাদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মোহরা ৫নং ওয়ার্ডের একক দলীয় মনোনয়ন কাউন্সিলর পদপ্রার্থী কাজী নুরুল আমিন মামুন।
এসময় প্রধান অতিথি চট্টলাবাসিকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর নীতি আদর্শের সৈনিকেরা কখনও নীতিকে বিসর্জন দিতে পারেনা। আজকের বাংলাদেশ আ’লীগে অনুপ্রবেশকারীরা দলের সুনাম নষ্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ। এসময় মহানগর যুবলীগের আহ্বায়ক সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য দেন।
মোহরা ৫নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর পদপ্রার্থী কাজী নুরুল আমিন মামুন স্বাগত বক্তব্যে বলেন, করোনায় অবরুদ্ধ এই করুন অবস্থায় আমি ব্যক্তিগতভাবে মোহরা ৫নং ওয়ার্ডে ৫ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরণ করেছি এসময় সৈয়দ নজরুল ইসলাম বলেন আমাদের পরিবার থেকে বিগত ১০ বছর যাবৎ অত্র এলাকার গরীব অসহায়দের মাঝে সহায়তা প্রদান করে আসছি।
আমরা কখনও লোক দেখানো দান বা সাহায্য করিনা। তবে এবার এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে যেন সামাজিক দুরত্ব বজায় রেখে , মহানগর থেকে আ’লীগের দুইজন প্রভাবশালী নেতার মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী গরীবদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি।
এসময় তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা মোহরায় ১২ হাজার পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছি। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে তিনি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপহার সামগ্রী বিতরণ করতে অনুমতি দেন।
এতে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগের আহ্বায়ক রফিকুল আলম, আওয়ামীলীগ নেতা আনোয়ার মির্জা, আলহাজ্ব মোঃ ফারুক, মোহাম্মদ ফয়সাল, মোঃ নূরুল ইসলাম, মুজিবুল হক, আবুল কালাম দুলাল, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ হানিফ খাঁন, নগর যুবলীগ নেতা ইকবাল ইকরাম চৌঃ শামীম, মোঃ তছলিম উদ্দিন, মোহাম্মদ আলম, মোর্শেদ আহম্মদ খোকন, আবুল কাশেম আরজু, মোঃ আজম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা কফিলউদ্দিন।
বিজনেস বাংলাদেশ / আতিক






















