ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ শাহাদত হোসেন সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ মে (শুক্রবার)দিবাগত রাত দেড়টার সময় হাটহাজারি সার্কেল এএসপি আব্দুল্লাহ্ আল মাসুম অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর ২ নং গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন,বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ১২ মে (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার সময় ট্রাক ও মোটর বাইক নিয়ে একদল সন্ত্রাসী বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলা করে দুই গ্রাম পুলিশ ও এক দফাদারকে পিটিয়ে জখম করে।
এসময় হামলাকারীরা সরকারি ত্রাণ সামগ্রী কুপিয়ে তছনছ করে এবং রাম দা ও লাঠি দিয়ে ইউপি সচিবের রুমের টেবিল ফ্যান, বিদ্যুত বোর্ড,কম্পিউটার টেবিল ফ্যানসহ চেয়ারম্যানের কক্ষে থাকা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ও নৌকার শেপিচ এবং চারটি মোটর সাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ইউপি পরিষদের সচিব বাদী হয়ে ভূজপুর থানায় সাহাদাত হোসেন সাজুকে প্রধান আসামীকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।






















